Logo
Logo
×

সংগঠন সংবাদ

বিচারহীনতা ও ধর্ষণের প্রতিবাদে কাল নাগরিক কমিটির মানবন্ধন

Icon

 সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পিএম

বিচারহীনতা ও ধর্ষণের প্রতিবাদে কাল নাগরিক কমিটির মানবন্ধন
Swapno

দেশের চলমান ধর্ষণের ঘটনাসহ নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করবে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, দেশে বিচারহীনতার কারণে আজ ভয়াবহভাবে অপরাধের বিস্তার ঘটেছে। সম্প্রতি নারায়ণগঞ্জসহ সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, তা উদ্বেগ ও আতঙ্কজনক। রাষ্ট্রের ভূমিকা ও অব্যবস্থাপনাই এমন পরিস্থিতির কারণ উল্লেখ করে এর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন