সিটি প্রেসক্লাব এর নবনির্বাচিতদের দায়িত্বগ্রহন ও শপথ পাঠ
লতিফ রানা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:২৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্বগ্রহন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাষাঢ়াস্থ ড্রিঙ্ক এন্ড ডাইন রেস্তোরায় এক আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান রাজনীতিবিদ আবু হাসান টিপু।
প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব নেয়ার পর শপথ বাক্য পাঠ করেন, সভাপতি এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহসভাপতি দৈনিক আমার সময় এর নারায়নগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক আনন্দ টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউছার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুদ্রকন্ঠের সোনারগাঁ প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্য পদে দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন।
এসময় কোষাধ্যক্ষ পদের পাক্ষিক তথ্য পত্রের ব্যবস্থাপনা সম্পাদক জাহিরুল ইসলাম মোল্লা সাগর চিকিৎসাধীন থাকায় উপস্থিত হতে পারেননি।
কোন প্রার্থী না থাকায় এখনও শূন্য আছে সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ একজন কার্যকরী সদস্য’র পদ।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


