সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:৩৭ পিএম
বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লা প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাখেন সিনিয়র সাংবাদিক পিয়ারচাঁন, রুহুল আমীন প্রধান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, আব্দুল আলিম লিটন, মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, নারায়নগঞ্জ রিপোর্র্টস ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, মোখলেছুর রহমান তোতা, নজরুল ইসলাম সুজন, পম আজিজ, শাকিল আহমেদ ডিয়েল, জিএ রাজু, মো সেলিম হোসেন, রাসেল, জনি, মুন্না, জাহাঙ্গীর ডালিম, শিশির, মনির, লিটন, রফিল্লাহ রিপনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন থেকে সাংবাদিক ইলিয়াস হত্যাকারীদের গ্রেফতারকরে দৃষ্টান্তমুলক শাস্তি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবী জানানো হয়।


