নির্ভীক আঞ্চলিক কমিটির বৃক্ষরোপন কর্মসূচী পালন
লতিফ রানা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৬:১৩ পিএম
পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ এর নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইলের ভাষা সৈনিক মরহুম আক্কাছ আলীর জায়গায় এই আয়োজন করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্ভীক নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক মাকিদ মোস্তাকিম শিপলু।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি বলেন, প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচীটি পালন করে আসছে অরাজনৈতিক সংগঠন নির্ভীক। তিনি দুঃখের সাথে বলেন, যেই গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহন করে জীবন বাঁচাই। বিভিন্ন এলাকায় সেই গাছকেই কেটে ফেলা হচ্ছে। যার ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ।
এতে ভবিষ্যতে এক সময় অক্সিজেনের অভাব দেখা দিবে উল্লেখ করে তিনি বলেন, সুস্থ্য পরিবেশের জন্য গাছ অপরিহার্য্য। আমরা বিশ^াস করি সমাজের ও পরিবেশের কাজ করার জন্য জনপ্রতিনিধি হওয়া লাগে না, ভাল ইচ্ছা শক্তিই যথেষ্ট।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন নির্ভীক সমন্বয়ক সালেহ্ আহমেদ ওপেল, আরিফ হোসেন, নজরুল ইসলাম, সেলিম মিয়া মিঠু, উজ্জল হোসেন, মাহিম প্রমুখ।


