Logo
Logo
×

সংগঠন সংবাদ

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের নানা কর্মসূচী উদ্বোধন

Icon

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:৪৫ পিএম

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের নানা কর্মসূচী উদ্বোধন
Swapno

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস-২০২০ উদযাপনে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স সুন্নতে খাতনা, বিনামূল্যে স্বাস্থ্যসে ঔধুষ বিতরন, রান্নাকরা খাবার বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। আজ শনিবার কাশীপুর হাটখোলা মাঠ এলাকায় কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের এ কর্মসূচী পালন করা হয়।

 

এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের নানা কর্মসূচীর উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন লায়ন্স ক্লাবের নারায়ণগঞ্জ জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার পিএমজেএফ।

 

এসময় উপস্থিথ ছিলেন, প্রথম ভাইস গভর্নর লায়ন জালাল উদ্দিন আহমেদ এমজেএফ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, নারায়ণগঞ্জ জেলা কর্ডিনেটর ইমরান ফারুক মঈন রানা কেবিনেট সেক্রেটারী আনিসুর রহমান এমজেএফ,কনভেন্সন ট্রেজারার সামসুন নাহার পিএমজেএফ, ডায়াবেটিস চ্যােয়ারপারসন সাবেরা রহমান, লায়ন এডভোকেট বশিরুল্লা, লায়ন হারুনুর রশিদ,লায়ন মুকতাদির মাহমুদ সহ লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট 

 

আশরাফুজ্জামান হিরাশিকো, সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমান মুরাদ, ট্রেজারার মোরসালিন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মীর রেয়হান, ক্লাব জয়েন্ট সেক্রেটারী সালাহ উদ্দিন, 

 

লায়ন ডা. রত্না রহমান, লায়ন রাহেলা সিদ্দিক কনা, লায়ন, লায়ন নিধিয়া, লায়ন আরাফাত আলম জিতু,লায়ন হাসান উল রাকিব উপস্থিথ ছিলেন। এসময় ৬৩ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খাতনা করানো হয়। পরে তাদের ঔষুধ সহ সুন্নতে খাতনার সব ধরনের উপকরন দেওয়া হয়। অপর কর্মসূচীতে সাড়ে পাচঁশ মানুষকে স্বাস্থ্যসেবা ও ঔষুধ দেওয়া হয়।

 

এসময় চারশ মাস্ক বিতরন করা হয়। পরে তিনশ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয় এবং বিভিন্ন প্রজাতির দুইশ গাছের চারা রোপন ও বিতরন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন