Logo
Logo
×

সংগঠন সংবাদ

প্রয়াত হিউবার্ট গোমেজ স্মরণে ঐক্য পরিষদের  প্রার্থনা ও স্মরণ সভা 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:২১ পিএম

প্রয়াত হিউবার্ট গোমেজ স্মরণে ঐক্য পরিষদের  প্রার্থনা ও স্মরণ সভা 
Swapno

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মি. হিউবার্ট গোমেজ এর  মহাপ্রয়াণে ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের  উদ্যোগে এক বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে  । 

 

শনিবার ( ১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শহরের বঙ্গবন্ধু সড়কের  চাষাড়স্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। 

 

স্মরণ সভায় নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল,বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ কুমার দাশ, মহানগরের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাবেক  সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, জেলার নেতা তপন ঘোষ, পিন্টু রায়, অরুণ দেবনাথ, সুজন বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারন সম্পাদক্ ভোজন চন্দ্র দাস,  বন্দর উপজেলার সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, জন সরকার,মহানগর যুব ঐক্য পরিষদের নেতা  স্নিগ্ধ রক্ষিত, মিঠুন দত্ত বিল্লু  সহ নেতৃবৃন্দ।

 

এসময়ে প্রয়াত মি. হিউবার্ট গোমেজ  এর  মহাপ্রয়াণে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা পরিচালনা  করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস । এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ওয়ার্ড,  উপজেলায় মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয় ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন