বিআরএসএ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার সভাপতি নির্বাচিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১০:৫০ পিএম
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) ২০২০-২১ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক। শুক্রবার (০৯ অক্টোবর) ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ সভাপতি নির্বাচিত হয় ।
টানা দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মোঃ জিয়াউল হককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ এর রেজিস্ট্রেশন এমপ্লয়িজ এসোসিয়েশন, দলিল লিখক সমিতি, নকল নবিশ সমিতি ও তল্লাশকারক সমতির নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ।


