Logo
Logo
×

সংগঠন সংবাদ

লিটন চন্দ্র পালের বাবার রোগ মুক্তি কামনায় ঐক্য পরিষদের প্রার্থনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৭:১৭ পিএম

লিটন চন্দ্র পালের বাবার রোগ মুক্তি কামনায় ঐক্য পরিষদের প্রার্থনা
Swapno

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন চন্দ্র পালের পিতা শ্রী পরিমল চন্দ্র পালের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে ।

 

বৃহস্পতিবার ( ৮ অ‌ক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউড় বিগ্রহ ম‌ন্দির প্রাঙ্গ‌ণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ।

 

উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য পরিষদের সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, জেলার যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অরুণ দেবনাথ, কৃষ্ণ আচার্য, বন্দরের সভাপতি শংকর দাস,১৮নং ওয়ার্ড সভাপতি সমীর দেবনাথ, সাধারণ সম্পাদক গৌতম ব্যানাজী,জেলা যুব ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি আনন্দ কুমার সেরওগী সুমন, সাধারন সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপ‌তি এড. অঞ্জন দাস, সাধারন সম্পাদক রিপন কর্মকার, বন্দরের সাধারণ সম্পাদক জিতু দাস, যুব ঐক্য পরিষদ নেতা মিঠুন দত্ত বিল্লু প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন