জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট না`গঞ্জ’র সভাপতি পরেশ চৌধুরী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট পরেশ চৌধুরীকে সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি । শুক্রবার ( ১১সেপ্টেম্বর ) বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে
কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ । কমিটির সাধারণ সম্পাদক বাপ্পী চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি সুকমল দাস, সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী ।
বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পরেশ চৌধুরী কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
পরেশ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট দেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগঠন হিসেবে কাজ করছে। নারায়ণগঞ্জের অসহায় হতদরিদ্র নিপীড়ন মানুষের পাশে থাকবো ।


