Logo
Logo
×

সংগঠন সংবাদ

জেলা বিটিজিডব্লিউএল’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত 

Icon

স্টাফ রির্পোটার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:০৬ পিএম

জেলা বিটিজিডব্লিউএল’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত 
Swapno

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফতুল্লার পঞ্চবটিস্থ পাঁচ তলা কলোনী সংলগ্ন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগ এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 


জেলা কমিটির আহ্বায়ক মোঃ সুমন হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেডএম কামরুল আনাম, বক্তব্য রাখেন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিকলীগের মহিলা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আক্তার, বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিকলীগের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু সাঈদ, আসলাম, মাহবুবব, মোঃ আলী, রয়েল, শফিক, হারুন অর রশিদ, রেহানা আক্তার, বুলবুলি বেগম, আয়েশা, বর্ষা, মোঃ মাসুদ ও আসাদ আকবর। 


প্রধান অতিথি বলেন মহামারী করোনা ভাইরাসের দুঃসময় পোশাক শিল্পের শ্রমিকগণ অতি কষ্টের মধ্যে দিনযাপন করছেন এবং এবার ঈদেও তারা মানবিক কষ্টে জীবনযাপন করেছেন। আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার প্রিয় সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি ঈদে পুর্নমিলনী অনুষ্ঠানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি।

 

সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ্য থাকার জন্য আহবান জানাচ্ছি। বিশেষ অতিথি জনাব আবু সুফিয়ান বলেন- নারায়ণগঞ্জ জেলার ঈদের পূর্বে সেঞ্চুরী ফ্যাশন, শাহনূর নিটওয়্যারস, মাষ্টার গার্মেন্টস সহ অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন গার্মেন্টসে শ্রমিক ছাটাই করা হইয়াছে। 


উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের দাবী আদায়ের আন্দোলনে সংগঠনের সকল নেতাকর্মীদেরকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানান। সভার সভাপতি সুমন হাওলাদার সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠন শক্তিশালী করার জন্য স্বক্রীয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন