Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাবেক জাতীয় ফুটবলার সালাউদ্দিনের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশ: ৩১ মে ২০২০, ০২:৩৭ পিএম

সাবেক জাতীয় ফুটবলার সালাউদ্দিনের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক
Swapno

নারায়ণগঞ্জ মহকুমা ও জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু গণমাধ্যমে গভীর শোক প্রকাশ করে বলেন, জেলার এই কৃতি ফুটবলার নিজ মহকুমা ও জেলা দলের হয়ে কৃতিত্বের সাথে ফুটবল খেলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়া সংস্থার সকল ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়গণ শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মারা মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করছি।

 

রোববার (৩১ মে) ভোর ৪টায় সদর উপজেলার গোগনগরের উত্তর মসিনাবন্দের নিজ বাসভবনে সাবেক জাতীয় ফুটবলার এসএম সালাউদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

এসএম সালাউদ্দিন সদর থানা যুবলীগ ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন।

 

এসএম সালাউদ্দিন আহম্মেদ নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান তার ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল। তিনি জানান, তার চাচা সাবেক ফুটবলার সালাউদ্দিন ভোর ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নিউমোনিয়া ছিল। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় গত শুক্রবার (২৯ মে) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু শনিবার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

 

 রোববার  বাদ জোহর গোগনগরের তাজেক প্রধান স্কুল মাঠে তাঁর নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন