Logo
Logo
×

সংগঠন সংবাদ

রবিন-কামালের মাতা-পিতার মৃত্যু

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ মে ২০২০, ১১:৪০ পিএম

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক
Swapno

মানবাধিবার সংগঠন অধিকারের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ও বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মাতা ও সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবি কামাল হোসেনের বাবা’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। 

 

গণমাধ্যমে পাঠানো এক শোক বিজ্ঞপ্তিতে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম বাবুল এ শোক প্রকাশ করেন।

 

শোক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দু'জন শ্রদ্ধাভাজন আপনজন হারানোর বেদনা কতটুকু তা প্রকাশের ভাষা আমার নেই। আমি সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকার্ত দুই পরিবার ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আল-আমীন যেন তাদের পরিবার ও স্বজনদের এ শোক সইবার ক্ষমতা দান করেন। 

 

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে ) রাতে বার্ধক্যজনিত কারনে অধিকার, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ও বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মাতা ইন্তেকাল করেন। এরআগে বিকেলে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট আইনজীবী কামাল হোসেনের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন