Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক রবিনের মা’র ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৩৬ পিএম

সাংবাদিক রবিনের মা’র ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের মা মনিফা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

 

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি  ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

 

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

বুধবার (৩ মে) দুপুরে কল্যাণপুর ১১ নং রোডস্থ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজার পর স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন