Logo
Logo
×

সংগঠন সংবাদ

তৃতীয় লিঙ্গ ও ঋষি সম্প্রদায়কে করোনা-দুর্যোগ কমিটির ত্রাণ বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২০, ০৭:৩১ পিএম

তৃতীয় লিঙ্গ ও ঋষি সম্প্রদায়কে করোনা-দুর্যোগ কমিটির ত্রাণ বিতরণ
Swapno

তৃতীয় লিঙ্গ ও ঋষি সম্প্রদায়ের পরিবারের মধ্যে করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছ।


রোববার (১০ মে) সকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে দুই শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।


ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি, যুগ্ম আহ্বায়ক এড. এবি সিদ্দিক, ভবানী শংকর রায়, নিখিল দাস, তরিকুর সুজন, হিমাংসু সাহা, ধীমান সাহা জুয়েল প্রমুখ।


এসময় রফিউর রাব্বি বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকার ফলে মানুষের মধ্যে অভাব প্রকট হয়েছে। নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার শুধু নয় মধ্যবিত্ত পরিবারেও এখন সংকট তীব্রতর। সরকার যেভাবে ত্রাণ বিতরণের বর্ণনা দিচ্ছে বাস্তবতার সাথে তার কোন মিল নেই। আমরা নারায়ণগঞ্জ শহর ও উপজেলাগুলোতে ১০ টাকা কেজিতে চাল ও স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী প্রতিদিন নিয়ম করে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, কিন্তু তা হচ্ছে না। আমরা আবারো সে দাবি জানাচ্ছি। 


তিনি আরও বলে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের নিম্নবিত্ত পরিবারসমূহের তালিকা করে তাদেরকে দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার দাবি জানাচ্ছি। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির যোগানে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল, আজকের এ সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা দেশের সকল স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের সামর্থ অনুযায়ী এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে সচেষ্ট থাকবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন