Logo
Logo
×

সংগঠন সংবাদ

ত্বকী ও করোনায় নিহতদের স্মরণে নিজ নিজ গৃহে আলোকপ্রজ্বলনের আহ্বান

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৬:৪৯ পিএম

ত্বকী ও করোনায় নিহতদের স্মরণে নিজ নিজ গৃহে আলোকপ্রজ্বলনের আহ্বান
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : তানভীর মুহাম্মদ ত্বকী ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নিহতদের স্মরণে আগামী ৮ এপ্রিল (বুধবার) সন্ধ্যা সাতটায় একযোগে নিজ নিজ গৃহে/অবস্থানে আলোকপ্রজ্বলন করার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।


সোমবার (৬ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ আমরা সমগ্র বিশ্বের মানুষ এখন ইতিহাসের এক কঠিন সময় অতিবাহিত করছি। সমগ্রবিশ্ব এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখী। প্রতিদিন অপ্রতিরোধ্য করোনাভাইরাসে হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের প্রায় সকল দেশই আজ এ মহামারিতে বিপর্যস্ত। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়।

 


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে আমরা তার লাশ উদ্ধার করি। এ হত্যার পর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর বিচারের দাবিতে প্রতিমাসের ৮ তারিখ আলোকপ্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে দীর্ঘ সাত বছরেও এ হত্যার বিচার হয়নি। 

 


হত্যার ৮৫ মাস পরে আমরা এমনি এক সময়ে এসে উপনীত হয়েছি, যখন প্রত্যেককে স্ব-স্ব গৃহে অবস্থান করাটাই সবচেয়ে জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এমনি বাস্তবতায় তানভীর মুহাম্মদ ত্বকী ও সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নিহতদের স্মরণে আমরা আগামী ৮ এপ্রিল ২০২০ বুধবার সন্ধ্যা সাতটায় একযোগে নিজ নিজ গৃহে/ অবস্থানে আলোকপ্রজ্বলন কর্মসূচি গ্রহণ করেছি।

 


সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়ে বলা হয়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সমাজ কর্মীদের আগামী ৮ এপ্রিল সন্ধ্যা সাতটায় একযোগে যার যার ঘরে/ অবস্থানে প্রদীপপ্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি অবশ্যই আমরা এ মহাবিপর্যয় থেকে মুক্তি পাবো, গৃহবন্দিদশা থেকে মুক্তি পাবো, আমাদের বিচার-ব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক কাঠামো মুক্তি পাবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন