Logo
Logo
×

সংগঠন সংবাদ

কেয়া স্টুডেন্টস ফোরাম’র সভাপতি মাহবুব, সম্পাদক বেলায়েত

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৪:২৪ পিএম

কেয়া স্টুডেন্টস ফোরাম’র সভাপতি মাহবুব, সম্পাদক বেলায়েত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মাহবুব হাসানকে সভাপতি এবং মো.বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট 'কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ' নারায়ণগঞ্জ জেলা ২০২০-২০২১ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলো-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আসিফ, কোষাধ্যক্ষ মো. ইমরান হোসেন। কার্যনির্বাহী সদস্য-মো. রাসেদ মিয়া, বিউটি আক্তার, সাফুদ্দীন ইসলাম, ফারিয়া তানহা, মো. নাঈম, সাজিয়া জাহান সিনহা, রাসেল আহম্মেদ, রিপন সরকার, রাতুল হাসান এবং আল-আমিন ইসলাম।


কেয়া স্টুডেন্টস ফোরাম (কেএসএফবি) কেয়া কসমেটিকস লিমিটেডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলার জন্য এবং দক্ষতা বিকাশের সাথে সাথে পরিবার বা ব্যক্তিগত এবং পেশাদার জীবনে নেতৃত্ব দেবার গুণাবলি অর্জনে সাহায্য করবে।


সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে এই সংগঠন। এ লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় কলেজ/বিশ্ববিদশালয়ের উদ্যমী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে 'কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ। জেলা কমিটির সবাই একাত্ম হয়ে ভালোর সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন