Logo
Logo
×

সংগঠন সংবাদ

করোনা সচেতনতা বৃদ্ধিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ৩য় দিনের কর্মসূচী

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:৩১ এএম

করোনা সচেতনতা বৃদ্ধিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ৩য় দিনের কর্মসূচী
Swapno

স্টাফ রিপোর্টার : ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ৩য় দিনের মত সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে।

 

শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চাষাড়া শহীদ মিনারের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় এক আলোচনা সভায়  সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর উদ্দিন আহম্মেদ তার বক্তব্যে সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মত নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন জনবহুল এলাকায় সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা করার জন্য পুনরায় বিণীত আহ্বান জানান। 


অদ্যাবধি সিটি কর্পোরেশন এই ব্যাপারে কোন কর্মসূচী গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করেন। তিনি শ্রমঘন গার্মেন্টস্ ফ্যাক্টরী গুলিতে যাতে করোনা ভাইরাস সংক্রমিত হতে না পারে এ ব্যাপারে সরকার ও বিজেএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান এবং সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে আগত প্রবাসী ও বিদেশী নাগরিকদের সংস্পর্শে না আসার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। 

 

সভায় প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেন, জাহাঙ্গীর কবির পোকন, হাজী দুলাল মল্লিক, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মিন্টু, ভোরের সাথী সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল হাই প্রমুখ।

 

আরও উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহ্বায়ক জনাব মোঃ বদরুল হক, নাজমুল হাসান নান্নু, হাজী আশরাফুজ্জামান পাপ্পু, আবুল সরদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ মোশারফ হোসেন, মাহাবুবুর রহমান রিপন, খ ম সুলতান, শওকত আলী রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভা শেষে সেখানে আজও পথচারীদের মাঝে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। শত শত পথচারী এই হাত ধোয়া কর্মসূচীতে অংশ নিয়ে নিজেদেরকে পরিচ্ছন্ন করেছেন এবং টিস্যু দ্বারা হাত মুছে তারা এই কর্মসূচীকে প্রশংসা করেছেন। ইহা ছাড়াও পথচারী ও রিক্সাচালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ২০০০ মাস্ক বিতরণ করা হয়।

 

সভা শেষে আগামীকাল শনিবার ৪র্থ দিনের মতো কর্মসূচী চলবে সেই ঘোষনা দেন নেতৃবৃন্দরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন