Logo
Logo
×

সংগঠন সংবাদ

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০২:২৯ পিএম

মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) :  মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।

মঙ্গলবার ( ১৭ মার্চ ) সকালে চাষাঢ়া চত্বর বিজয়স্তম্ভে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা । পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, সুশীল দাস, তপন ঘোপ সাধু, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক অরুণ দাস, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, কৃষ্ণ আচার্য, বিদু হালদার, সুজন বিশ্বাস প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন