Logo
Logo
×

সংগঠন সংবাদ

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের শুক্রবারের সমাবেশ স্থগিত

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৯:১২ পিএম

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের শুক্রবারের সমাবেশ স্থগিত
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছর উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আগামী ১৩ মার্চ, ২০২০ শুক্রবারের পূর্ব ঘোষিত সমাবেশটি স্থগিত করা হয়েছে।


বুধবার (১১ মার্চ) রাতে সংগঠনের সদস্য সচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো আমাদের দেশে এবং বিশেষ করে নারায়ণগঞ্জেও এর বিস্তারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন