স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) শহরের চাষাঢ়ায় সংগঠনের সভাপতি রাগীব হাসান ভুইয়া এ মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি সাগর সাহা, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর, সাংগঠনিক সম্পাদক নুর আলম হৃদয়, সাহিত্য সম্পাদক মাহিন আহমেদ রাহাত, সদস্য সাফিন, রনি, বিভোর, জীবন, জাকারিয়া, ইয়ামিন প্রমুখ।


