Logo
Logo
×

সংগঠন সংবাদ

ঢাবির ঈশা খাঁ বাস রুটের কমিটিতে রাহাত সভাপতি, ইমন সম্পাদক

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:২৪ পিএম

ঢাবির ঈশা খাঁ বাস রুটের কমিটিতে রাহাত সভাপতি, ইমন সম্পাদক
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ বাস রুটের ২০২০-২১ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। রাহাত হাসান বিলাসকে সভাপতি, নাজমুল হাসান ইমনকে সাধারণ সম্পাদক এবং রিয়াজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ( টিএসসি) এ কমিটি ঘোষণা করা হয়। দুই সপ্তাহের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার কথা রয়েছে। ঈশা খাঁ বাস রুটে চলাচলকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

নির্বাচন পরিচালনা করেন শিক্ষা গবেষনা অনুষদের স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থী হোসেন মোহাম্মদ। কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে শিক্ষা ও গবেষনা অনুষদের স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থী মঞ্জিল হোসেন মঞ্জুকে।


কমিটির সভাপতি রাহাত হাসান বিলাস বিশ্ব বিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের , সাধারন সম্পাদক নাজমুল হাসান ইমন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-২০১৮ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থী।


কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নব গঠিত কমিটির সাধারন সম্পাদক নাজমুল হাসান ইমন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ঈশা খাঁ বাস নারায়ণগঞ্জ অঞ্চলে বসবাস কারী শিক্ষার্থীদের পরিবহণে নিয়োজিত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন