Logo
Logo
×

সংগঠন সংবাদ

সায়াম প্লাজা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০২:৪৪ পিএম

সায়াম প্লাজা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর চাষাড়াস্থ সায়াম প্লাজা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত নয়টায় সায়াম প্লাজার নিচ তলায় এই সভার আয়োজন করা হয়।


সভাপতি হাজী হাসান ইমামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহসভাপতি শাহ্ আলম খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসম্পাদক সজল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক তারক নাথ সাহা, কোষাধ্যক্ষ শামীম উর রহমান পাভেল, সহ কোষাধ্যক্ষ নারায়ণ সাহা, প্রচার সম্পাদক শামসুল হক খোকন, কার্যকরী সদস্য মো. শামীমসহ মার্কেটের দোকান মালিক ও কর্মকর্তাবৃন্দ।

 

সভাপতির বক্তব্যে হাজী হাসান ইমাম বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাকে আবারও সভাপতি নির্বাচিত করায়। আমি বিগত ১৩ বছর এই কমিটির সভাপতি ছিলাম। গত বছরের নির্বাচনে ভাগ্যক্রমে আমি ১ ভোটে পরাজিত হই। আবারও আপনাদের মতামতের ভিত্তিতে আমি সভাপতি নির্বাচিত হয়েছি।

 

তিনি আরও বলেন, আমি ৩০ বছর ধরে এই মার্কেটে ব্যবসা করে আসছি। মার্কেটের ব্যবসায়ীদের সুখে দুঃখে আমি সব সময় পাশে ছিলাম ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমাদের মার্কেটের বিদ্যুৎ, পানিসহ বেশকিছু সমস্যা আছে। আমরা সকলের সহযোগিতায় মার্কেটের এসকল সমস্যা সমাধান করবো। আমরা সবাই ভাই ভাই। মার্কেটে সকলের জন্য আইন সমান। এই মার্কেটের সৌন্দর্য বর্ধনসহ সকল উন্নয়ন জন্য আমি সকলের সহযোগিতা চাই।

 

সাধারণ সভায় মার্কেটের মালিক ও দোকান প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী রোজার আগে সায়াম প্লাজার সামনের সৌন্দর্য বর্ধন এবং প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সিড়ির নতুন টাইলসের করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি সায়াম প্লাজা বণিক সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী হাসান ইমামকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে সায়াম প্লাজা বণিক সমিতির কমিটি গঠন করা হয় ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন