Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক মৌসুমী রায়ের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৯:০৫ পিএম

সাংবাদিক মৌসুমী রায়ের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক মৌসুমী রায়ের পিতা ও নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মিহির কুমার রায় (৭০) পরলোকগমন করেছেন।


রবিবার (৮ মার্চ) দুপুর সোয়া ২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৯ মার্চ) দুপুর দুইটায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন