Logo
Logo
×

সংগঠন সংবাদ

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিড সিটির ‘ফ্যামেলি ডে আউট প্রোগ্রাম’ 

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৭ পিএম

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিড সিটির ‘ফ্যামেলি ডে আউট প্রোগ্রাম’ 
Swapno

যুগের চিন্তা ২৪ : রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিড সিটি’র উদ্যোগে ‘ফ্যামেলি ডে আউট প্রোগ্রাম-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের পানাম নগরে টুরিস্ট হোমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মীনি, লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী ফারহানা হক সুমি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আসলাম।

 

এছাড়াও নারায়ণগঞ্জ মিড সিটি’র বর্তমান প্রেসিডেন্ট সেলিম রেজা সিরাজী, প্রোগ্রাম চেয়ারম্যান খাজা এবায়দুল হক টিপু, কো-চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, সোহাগ রনী, নাদিরা নাহার রানী, রোটারি ক্লাবের সদস্যবৃন্দ, তাদের পরিবার, অতিথিসহ অন্যান্য গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামেলি ডে আউট প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন