Logo
Logo
×

সংগঠন সংবাদ

আশরাফ উদ্দিন ট্যাংকলরী কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১০ পিএম

আশরাফ উদ্দিন ট্যাংকলরী কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের গোদনাইলের মো.আশরাফ উদ্দিন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের  (রেজি: নং-বি-১৭৫৩) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারিী রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এর আগে আশরাফ উদ্দিন সফলতার সাথে বিগত দুই বছর ধরে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

 

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম রেজা দায়িত্ব গ্রহণ করার কারণে পদটি শূন্য হয়। সে পদবি পূরণের জন্য বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের রেজিস্টার্ড গঠনতন্ত্রের ২৭ ধারা মোতাবেক গতবছরের ২ সেপ্টেম্বর সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর অর্পিত ক্ষমতা বলে আশরাফ উদ্দিনকে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদকের শূন্য পদে নিয়োগ করা হলো।

 

তাই আশরাফ উদ্দিনকে উক্ত পদের দায়িত্ব পালনে সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ্য থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন