Logo
Logo
×

সংগঠন সংবাদ

ভাষা শহীদদের প্রতি এনইউজে’র শ্রদ্ধাঞ্জলি

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

ভাষা শহীদদের প্রতি এনইউজে’র শ্রদ্ধাঞ্জলি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, সাংবাদিক আহসান সাদিক শাওন, বুলবুল আহমেদ সোহেল, শফিকুল ইসলাম সোহেল, অন্তু রেজা, মাকসুদুর রহমান, মাহফুজ সিহান, গোলাম রাব্বানী শিমুল, সাবিত আল হাসান প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন