Logo
Logo
×

সংগঠন সংবাদ

শহীদ দিবসে নারায়ণগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫ পিএম

শহীদ দিবসে নারায়ণগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে প্রভাত ফেরির মাধ্যমে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভা নরায়ণগঞ্জের সভাপতি রাসেল আদিত্য, সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, সাধারণ সম্পাদক উজ্জল উচ্ছ্বাস, যুগ্ম সম্পাদক মিরাজ রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আলম রুবেল, উপ সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক আফসানা আক্তার, পাঠাগার সম্পাদক সিফাত হাছান সুমাইয়া, পাঠচক্র সম্পাদক কিন্নরী বহতা, দপ্তর সম্পাদক সৌরভ হোসেন সিয়াম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। সদস্য- জহিরুল ইসলাম মিন্টু, মৌন লাকী, শিউলি আক্তার, প্রথম আলো নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন