শামসুজ্জোহা মৃত্যুবার্ষিকীতে পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:০২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) সকালে ১০ টায় মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির নেতৃবৃন্দরা ।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা তপন ঘোপ সাধু, কৃষ্ণ আচার্য প্রমুখ ।


