Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক বাবুলের বাবার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির শোক

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫২ পিএম

সাংবাদিক বাবুলের বাবার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির শোক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দিনকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাবুলের বাবা আব্দুল মান্নান (৮৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন)। 

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মিজমিজি পশ্চিম পাড়া স্কুল মাঠে জানাজা শেষে পশ্চিম পাড়া কবরস্থানে মরহুমকে দাফন করা হয় 

 

নজরুল ইসলাম বাবুলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটি। শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন