সাংবাদিক খলিলুর রহমানের পিতার ইন্তেকালে না’গঞ্জ প্রেস ক্লাবের শোক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৭ পিএম
সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমানের পিতা জাহেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ------রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জস্থ পাইনাদি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এই সাবেক সরকারি চাকুরিজীবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।


