Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক’র পিতার মৃত্যুতে না’গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের শোক 

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৩ পিএম

সাংবাদিক’র পিতার মৃত্যুতে না’গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের শোক 
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ স্টাফ রির্পোটার মো.খলিলুর রহমানের বাবা মো. জাহেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ। 

 

এক শোক বার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারে সদস্যরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন পরম করুনাময় আল্লাহ কাছে এই কামনা করেন তারা। একই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দ।

 

উল্লেখ্য, রোববার (১৬ ফ্রব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী পুর্বপাড়া এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক খলিলুর রহমানের পিতা সাবেক সরকারি চাকুরিজীবী মো.জাহেদ আলী (৮৫)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

সিদ্ধিরগঞ্জ ও শরীয়তপুরে দুই দফা জানাযা শেষে মরহুমের লাশ শরীয়তপুর জেলার জাজিরা থানার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মহুমের মরদেহ দাফন করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন