Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের তত্ত্বীয় কর্মশালা শুক্রবার

Icon

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৫ পিএম

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের তত্ত্বীয় কর্মশালা শুক্রবার
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে তত্ত্বীয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

 

কর্মশালায় প্রথম অধিবেশনে সকাল দশটায় “সংস্কৃতির সংকট ও উত্তরণ” এবং “বর্তমান শিক্ষাব্যবস্থা ও এর ভবিষ্যৎ” বিষয়ে প্রশিক্ষক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুর ইসলাম চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে বিকেল তিনটা থেকে “মানব-প্রজাতি ও তার সংস্কৃতির অনিশ্চিত গন্তব্য এবং এর প্রতিকার” বিষয়ে প্রশিক্ষক থাকবেন বিজ্ঞান বক্তা আসিফ। 

 

কর্মশালায় আগ্রহী যে কোন সংস্কৃতি ও রাজনীতি কর্মী, জোটের নির্ধারিত নিবন্ধন-পত্র পূরণ করে অংশগ্রহণ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিবন্ধন-পত্র পূরণের জন্য ০১৮১৩৫৩৫১৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন