Logo
Logo
×

সংগঠন সংবাদ

বাংলাদেশ জুট এসোসিয়েশন’র সদস্যদের বনভোজন অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পিএম

বাংলাদেশ জুট এসোসিয়েশন’র সদস্যদের বনভোজন অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা): বাংলাদেশ জুট এসোসিয়েশন’র (বিজেএ) সদস্যদের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বন্দরের শায়রা গর্ডেনে বনভোজনের আয়োজন করা হয়।


বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরজু রহমান ভূইয়ার নেতৃত্বে এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য নূরুল হোসেন, লিয়াকত হোসেন এবং তোফাজ্জল হোসেন এর সার্বিক তত্বাবধানে এই বনভোজন সম্পূর্ন হয়। এ সময়, র‌্যাফেল ড্র, মিউজিক্যাল চেয়ার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বনভোজনে বিজেএ’র সম্মানিত সদস্য প্রতিষ্ঠান এবং তাদের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিজেএ সাবেক চেয়ারম্যান ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন