Logo
Logo
×

সংগঠন সংবাদ

নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পিএম

নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার : নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকালে শহরের চাষাড়া এলাকায় লুৎফা টাওয়ারের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মীনি ও ওসমান পরিবারের পুত্রবধূ পারভীর ওসমান।


তিনি বলেন, আজ নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ কল্যান সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমিও চেষ্টা করি, অসহায় মানুষদের পাশে থাকতে, তাদের মুখে হাসি ফোটাতে।


তিনি বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, যারা বিত্তশালী আছেন তাদেরকে বলবো যারা অসহায়, গরিব, দুঃস্থ তাদের পাশে দাঁড়াবেন। যারা নাকি তিন বেলা পেটভরে খেতে পারেনা, যারা শীতবস্ত্র পায়না, আপনারা (বিত্তবান) তাদেরকে সহযোগীতা করবেন, পাশে থাকবেন।

 

তিনি বলেন, ওদের (গরিব) কিন্তু অত চাহিদা নাই। ওরা তিন বেলা পেটভরে  খেতে পারলেই খুশি। তাই ওদেরকে সামান্য সহযোগীতার হাত বাড়িয়ে দিলেই ওরা খুশি হবে, সুখী হবে।


স্বপ্ননীড় হাউজিং লিমিটেডের এমডি হারুন অর রশীদের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের মহিলা বিভাগের মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া সারোয়ার, জাতীয় ছাত্রসমাজ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, সাধারন সম্পাদক রবিউল আউয়াল, মহানগর শাখার সভাপতি শাহ্ আলম সবুজ, সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহ্ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন