সেলিম ওসমানকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
শনিবার ( ৮ ফেব্রæয়ারি) সকালে বন্দরের সাবদী দীঘলদি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী মন্দির উন্নয়ন পরিদর্শন উপলক্ষ্যে আলোচনা সভায় সাংসদ সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের নবনির্বাচিত সভাপতি লিটন চন্দ্র পাল ও সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুন কুমার দাস, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জিত মন্ডল , কৃষ্ণ আচায্য, সংকর রায় প্রমুখ ।


