Logo
Logo
×

সংগঠন সংবাদ

শ্রুতি সাংস্কৃতিক একাডেমি  ২৮ বর্ষপূর্তি ও রনজিত  জন্মোৎসব পালন

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২ পিএম

শ্রুতি সাংস্কৃতিক একাডেমি  ২৮ বর্ষপূর্তি ও রনজিত  জন্মোৎসব পালন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): ‘চর্চায় চর্যায় চূর্ণ হোক শোষক পাথর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল শ্রুতি সাংস্কৃতিক একাডেমি  ২৮ বর্ষপূর্তি ও রনজিত  জন্মোৎসব।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রনজিত পুরস্কার ২০২০ এর পুরস্কার গ্রহণ করেন লেখক,গবেষক অধ্যাপক সলিমুল্লাহ্ খান। 
 
রনজিত কুমার পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে লেখক,গবেষক অধ্যাপক সলিমুল্লাহ্ খান বলেন, এরিস্টেটল বলেছেন মাঝে মাঝে পুরস্কার পাওয়া ভালো। কিন্তু বেশি পুরস্কার পাওয়া ভালো না। 


আপনি যদি পুরস্কারের পেছনে ধাবমান হোন তাহলে তা  খারাপ কাজের মত খারাপ উদাহরণ তৈরী করবে। মাঝে মাঝে পুরস্কার পাওয়া পেছনে লোভও লুকিয়ে থাকে। আমাদের বর্তমান সাহিত্যে অবস্থা তার উদাহরণ। 
 
তাই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আমার কিছুটা ভীতি রয়েছে। কিন্তু রনজিত কুমার পুরস্কারের বিষয়টি যখন আমাকে বলা হল তখন আমি এক সেকেন্ড দেরি করেনি রাজি হতে। আমি সত্যিই আনন্দিত আজকের এ পুরস্কার পেয়ে। 
 
এর আগে অনুষ্ঠানে শ্রæতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ্ খান প্রসঙ্গে আলোচনা করেন অধ্যাপক একেএম মাযহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, হামিদুল হক,শ্রুতি সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা রথীন চক্রবর্তী।
 
রনজিত কুমারের স্মৃতিচারণ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, মাত্র ৩০ বছর বয়সে ১৯৯২ সালে রনজিৎ কুমার নারায়ণগঞ্জে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির যাত্রা শুরু করেন। 

এর মধ্যে দিয়ে রনজিত কুমার তার উপস্থিতির জানান দিয়েছিলেন। রনজিতের আবির্ভাবটা হঠাৎ  এবং ঘটা করেই হয়েছে। কারণ সে সময় আমাদের নারায়ণগঞ্জের সংস্কৃতির যে বাস্তবতটা ছিলো যে স্বৈরশাসনের অবসান ঘটেছিলো। 


আশির দশকে স্বৈরশাসকদের বিরুদ্ধে আমাদের দেশে সাংস্কৃতিকর্মীদের যে লড়াই ছিলো। অন্যদিকে  আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত বিপর্যয়ের মধ্যে দিয়ে যে বড় একটি পরিবর্তন ঘটে  গিয়েছিলো যা নতুন একটি সম্ভাবনা এবং একটি সংকটের মুখোমুখি আমরা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা ও সাংস্কৃতিক সংগঠনগুলো।  

সে সময় সঠিক লক্ষ্য নির্ধারণ করে অগ্রসর হওয়াটা খুব সহজ বিষয় ছিলো না। কিন্তু সেই দোদুল্যতার মধ্যে দিয়ে  রনজিত তার অবস্থানের জানান দেন এবং নতুন যাত্রা শুরু করেন। যার ফলে সে সময় সংস্কৃতিকর্মীদের মধ্যে উজ্জ্বীবনা সৃষ্টি হয়েছিলো। 
 
একঝাঁক শিশু-কিশোর,তরুণদের নিয়ে যখন রনজিৎ যাত্রা শুরু করে। সংস্কৃতির জন্য সবচেয়ে  বেশি যেটা জরুরী  তা হল স্বচ্ছতা।  রনজিত  সে শিক্ষাটি দিতে পেরেছিলো। আশা করি রনজিৎ হাত ধরে যারা এসেছে তারা সকলে ঐক্যবদ্ধ থাকবে। 
 
শ্রæতি সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা রথীন চক্রবর্তী বলেন, শ্রæতির সম্পর্কে বলতে গেলে শ্রæতির প্রাণ রনজিত কুমারের নাম সর্বপ্রথমে নিতে হয়। তার যে বহুমাত্রিক জ্ঞান এবং পদচারণা ছিলো সেটা বিস্ময়কর। অসময়ে আমাদের ছেড়ে চলে গেলেও তার যে চিন্তাধারার যে জাগরণ তা নারায়ণগঞঞ্জের অনেককেই তার অনুসারী এবং অনুগত করেছে। রনজিতের আদর্শ, চিন্তাধারা ও তাকে ঘিরে যারা ছিলেন তাদেও উদ্দেশ্যে  একটি কথা বলব তারা একই পতাকা তুলে সমবেত হোক। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন