নারায়ণগঞ্জ হোমিও চিকিৎসক সমিতির ২৯ বছর পূর্তি উৎসব
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ হোমিও চিকিৎসক সমিতির ২৯ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে কেক কাটা স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সমাজ সেবা কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ হোমিও চিকিৎসক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি উপাধ্যক্ষ ডা.জি.এম জাব্বার চিশতীর সভাপতিত্ব করেন।
এ আলোচনা সভায় নারায়ণগঞ্জ হোমিও চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসার সার্বিক উন্নয়নে চিকিৎসায় ও স্বাস্থ্য সেবায় সুর্দীর্ঘ কার্য্যক্রমের সাফল্য এবং স্মৃতিচারণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক ডা. মোহম্মদ তারিকুল ইসলাম, সহ-সম্পাদক ডা. মো. খোরশেদ আলম খান, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. উম্মে কুলসুম, দপ্তর সম্পাদক ডা. শাহিদা সুলতানা লিপি।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা সদস্য মো. সামসুজ্জামান ভাসানী, ইউনোস্কো ক্লাবের জেলাসম্পাদক প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর স্যানিটারী ইন্সপেক্টর ডা. শাহাদাৎ হোসেন, কল্যানীর পরিচালক সাংবাদিক আব্দুল লতিফ রানা ও সাংবাদিক মোক্তার হোসেন এবং অনুপ্রাস নারায়ণগঞ্জ এর সাহিত্য ও সাংস্কৃতিক সচিব নাট্যকার ডা. এম.এ কাদির। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আখলাকুজ্জামান ইয়ামীম প্রমুখ।


