স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা) : বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়ন বিষয়ে করণীয় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলা হেলথ কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএইচএএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়াসিউদ্দিন রানা।
ইয়াকুব মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ইনসপেক্টর ইনচার্জ মো. জাফরউল্লাহ, এইচ আই ইসমাইল হোসেন, জেলার সভাপতি সেলিম প্রধান, নারায়ণগঞ্জ সদরের সভাপতি মিরাজুল করিম, রূপগঞ্জের সভাপতি সুব্রত সরকার, আড়াইহাজারের সভাপতি আবু নাসের, বন্দরের সভাপতি মো. আল মামুন প্রমুখ।
দাবি আদায়ে করণীয় বিষয়ে নারায়ণগঞ্জের সব উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী দাবি বাস্তবায়ন মনিটরিং কমিটি সেল গঠন করা হলে দাবি আদায় সহজ ও দ্রুততর হবে। উপস্থিত আগতদের শপথ গ্রহণ করার মাধ্যমে বলা হয় যেখানে বাধা আসবে সেখানেই সর্বশক্তি প্রয়োগের মাধ্যমে তা প্রতিহত করা হবে।


