Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রস্তুতিমূলক সভা

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৭:০১ পিএম

নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রস্তুতিমূলক সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর  উকিলপাড়া এলাকায় মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের অফিসে এই সভা অনুষ্ঠিত হয় ।

 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও মহানগর কমিটির সভাপতি লিটন চন্দ্র পালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি অরুন দাস, ননী গোপাল সাহা, নিমাই দে, রঞ্জিত মন্ডল, সাংবাদিক উত্তম সাহা, প্রদীপ ধর চন্দন, লোকনাথ দত্ত, এড. প্রদীপ ভৌমিক, রমাকান্ত শর্মা, কালীপদ মল্লিক, বিজয় সরকার, রাজীব তালুকদার, শিশির ঘোষ অমর, খোকন বর্মণ, হারাধন দে, দুলাল রায়, সংকর দাস, সুজন দাস, কৃষ্ণ আচায্য, সুমন সাহা, জেলা  ও মহানগর যুব ঐক্য পরিষদের আনন্দ কুমার সেরওয়াগী সুমন, এড. অঞ্জয় দাস, রিপন কর্মকার, বাবুল শীলসহ বিভিন্ন উপজেলা ও থানার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ।

 

সভাশেষে অসুস্থ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাশ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন