Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ বন্ধুসভার ‘শুদ্ধসুরে জাতীয় সংগীত’ প্রশিক্ষণ 

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৫:০০ পিএম

নারায়ণগঞ্জ বন্ধুসভার ‘শুদ্ধসুরে জাতীয় সংগীত’ প্রশিক্ষণ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের উদ্যোগে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের শায়েস্তা খান রোডের সংগঠনের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এবং বসন্তবাহার সংগীত একাডেমির শিক্ষক জীবন চৌধুরী শুদ্ধসুরে জাতীয় সংগীতের প্রশিক্ষণ দেন। তাঁর সাথে সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন জয়শ্রী রায় চৌধুরী এবং তবলায় সঙ্গ দেন দর্পণ কবীর।


এর আগে বন্ধুসভার নিয়মিত সভা এবং জহির রায়হানের উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ এর পাঠচক্র অনুষ্ঠিত হয়। ফেব্রয়ারি মাসের পাঠচক্রের জন্য রফিউর রাব্বির ‘নারায়ণগঞ্জে ভাষা আন্দোলন’ বইটি নির্ধারণ করা হয়।


সংগঠনের সভাপতি রাসেল আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, সাবেক ক্রীড়া সম্পাদক মাসুম সেকান্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ রেজা, উপ সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক আফসানা আক্তার, পাঠচক্র সম্পাদক কিন্নরী বহতা, যোগাযোগ সম্পাদক হান্নান সোয়ান, প্রচার সম্পাদক ওমর ফারুক, সাহিত্য সম্পাদক লাম তানজিম তাফাননুন অরনী, পাঠাগার সম্পাদক সিফাত হাছান সুমাইয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য- নাঈম গাজী, মৌন লাকী, শাহজাহান কবীর দোলন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন