Logo
Logo
×

সংগঠন সংবাদ

শুক্কুর মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ জুট এসোসিয়েশনের শোক

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৪ পিএম

শুক্কুর মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ জুট এসোসিয়েশনের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের মৃত্যুতে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আরজু রহমান ভূইয়া গভীর শোক প্রকাশ  করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুট এসোসিয়েশন থেকে পাঠানো এক শোক বার্তায় এই শোক জানানো হয়।   

 

শোক বার্তায় জনাব ভূইয়া জানান, শুকুর মাহমুদ তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দাবী-দাওয়া আদায়ে অগ্রনী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। আরজু ভূইয়া মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন