Logo
Logo
×

সংগঠন সংবাদ

মাসদাইর থিয়েটারের গুণীজন সংবর্ধনা 

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:১৮ পিএম

মাসদাইর থিয়েটারের গুণীজন সংবর্ধনা 
Swapno

যুগের চিন্তা ২৪ : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মাসদাইর থিয়েটারের ৩৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মাসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই গুণীজণ সংবর্ধনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। 


নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মাসদাইর থিয়েটার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রবিউল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠিকি সম্পাদক মোঃ জহিরুল আহসান, নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নিজামউদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা মোঃ আলমগীর খান (আশিষ)।

 


অনুষ্ঠানে মাসদাইর এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষাঙ্গন সহ বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। 

 


পুরো অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে মাসদাইর থিয়েটারের ৮৪ তম প্রযোজনায় এবং আব্দুল হামিদের রচনা ও নির্দেশনায় নাটক 'অন্ধকার সমাজ' প্রদর্শিত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন