Logo
Logo
×

সংগঠন সংবাদ

স্বজন সমাবেশের শীতের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৭:৩০ পিএম

স্বজন সমাবেশের শীতের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারি স্বজনের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে প্রস্তুতিসভা ও শীতের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 


প্রতিষ্ঠা বার্ষিকী স্বজনের নিয়ে আলোচনা করেন সভাপতি জাহাঙ্গির ডালিম, সহ সভাপতি- রাকিবুল রকি, মাসুদ রানা, সাধারণ সম্পাদক- খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকএনামুল হক প্রিন্স, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল খায়ের সিহাব, ক্রীড়া সম্পাদক সুমন সরকার, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।


আলোচনায় সিদ্ধান্ত হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বজনের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ রাজুকে নিয়ে কেক কাটা ও র‌্যালি করা এবং ১৭ইমার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন করা হবে। 


আলোচনা সভায় পরে শীতের সাহিত্য আড্ডায় কবিতা পাঠ ও কবিতা নিয়ে আলোচনা করেন। মর্গ্যান স্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মাহদী হাসান (সহ শিক্ষক)। কবিতা পাঠ করেন প্রণিতা, পূজা, আসমা, রীমা আক্তার, ফাহিমা আক্তার, রিতু রায়, কানিজ ফাতিমা, সোহাগী আক্তার প্রান্ত দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন