Logo
Logo
×

সংগঠন সংবাদ

ইব্রাহীম স্যারের মাতার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৩৩ পিএম

ইব্রাহীম স্যারের মাতার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : ফতুল্লা মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম স্যারের মাতা আমিরুন্নেছা গতকাল বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে নবীনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি....রাজিউন)।


মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা এতিমখানা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে দাফন করা হয়েছে। একেএম ইব্রাহীম স্যারের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন