Logo
Logo
×

সংগঠন সংবাদ

এনইউজে’র কার্যনির্বাহী পরিষদকে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন 

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০১:৪২ পিএম

এনইউজে’র কার্যনির্বাহী পরিষদকে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব। 

 

শনিবার (১৮ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো.কবির হোসেন ও সম্পাদক আবু হানিফ ইমরান এক বিবৃতিতে নব নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

বিৃবতিতে জানানো হয়, নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদসহ এনইউজে’র সকল সদস্যই কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে সাংবাদিকতায় অনেক সাফল্য বয়ে এনেছেন এবং ভবিষ্যতে আরও বেশি সাফল্য বয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব এনইউজে’র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

এছাড়াও সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমানকে এনইউজের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় এনইউজে’র সকল সদস্যদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব ও এনইউজে’র মধ্যে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন