Logo
Logo
×

সংগঠন সংবাদ

এনইউজে’র নব নির্বাচিত সভাপতিকে জেলা বিপিজেএ’র অভিনন্দন

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:০৪ পিএম

এনইউজে’র নব নির্বাচিত সভাপতিকে জেলা বিপিজেএ’র অভিনন্দন
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। 


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাষাড়ার বি. বি. রোডস্থ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীসহ সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ মোঃ কাইয়ুম খান ও সদস্য মনিরুল ইসলাম সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সময় টেলিভিশনের রিপোর্টার শওকত এ সৈকত ও বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য চ্যানেল-২৪ এর রিপোর্টার আহসান সাদিক শাওন।


শুভেচ্ছা বিনিময়কালে এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা সাংবাদিক ইউনিয়নের বিনাপ্রতিদ্বন্ধিতায় নব নির্বাচিত সভাপতি আবদুস সালামসহ যারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন তাদের প্রতি অভিনন্দন জানান। 


বিভিন্ন সময়ে সাংবাদিকদের দুঃসময়ে জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এগিয়ে আসায় তাদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। পূর্বে ন্যায় আগামীতেও সাংবাদিকদের সুখে-দুঃখে সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দ এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 


জেলা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা দেওয়ায় তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সকলকে ধন্যবাদ জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন