Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক মাসুমের ভাতিজার ইন্তেকালে না’গঞ্জ প্রেস ক্লাবের শোক

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৩৮ পিএম

সাংবাদিক মাসুমের ভাতিজার ইন্তেকালে না’গঞ্জ প্রেস ক্লাবের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার  প্রকাশক ও সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুমের বড় ভাইয়ের ছেলের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস শোক প্রকাশ করেছে। 

 

ইসলামী সোসাইটি আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ-এর চেয়ারম্যান শহিদুর রহমান বাঙালির একমাত্র ছেলে শিবলী রহমান শিবলু (৪২) দীর্ঘদিন অসুস্থতা থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না রিল্লাহে------রাজেউন)। 

 

তার অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন এবং মুরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

মঙ্গলবার বাদ আসর মাসদাইর জামে মসজিদ প্রাঙ্গণে মুরহুমের  নামাজে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন