Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সামাল দিতে ২৫ শহরে কারফিউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৯:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সামাল দিতে ২৫ শহরে কারফিউ
Swapno

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর জের ধরে ছড়িয়ে পড়া বিােভ সামাল দিতে  ২৫টি শহরে  কারফিউ জারি করা হয়েছে। গত সোমবার মিনিপোলিসে জর্জ ফয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশ কর্মকর্তা।


সিএনএন জানিয়েছে, রোববার প্রথম প্রহর পর্যন্ত ৩০টি শহরে বিােভ ছড়িয়ে পড়ে। শনিবার দিনের প্রথম দিকে বিােভ শান্তিপূর্ণ হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। বিােভকারীদের দাবি তারা ফয়েড হত্যায় সন্দেহভাজন চার পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন দেখতে চায়। পরিস্থিতি সামাল দিতে ১৬টি রাজ্যের ২৫ শহরে কারফিউ জারি করা হয়েছে।


নিউ ইয়র্কে শনিবার বিােভকারীদের ওপর পুলিশের একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের একটি ট্রাক ল্য করে বিােভকারী বিভিন্ন বস্তু ছুড়ে মারছে। এসময় ট্রাকটি সামনে থাকা ব্যারিকেডের ঠেলে সরিয়ে বিােভকারীদের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে শহরে বিােভ আরও ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের মেয়র এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।


শিকাগোর মেয়র লরি লাইটফুট রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছেন। সহিংসতায় তিনি ‘বিরক্ত’ বলেও মন্তব্য করেছেন মেয়র।


যে শহরে ফয়েডকে হত্যা করা হয়েছে সেই মিনিয়াপোলিসে শনিবার রাতে তুলনামুলকভাবে সহিংসতা কম হয়েছে। পুলিশকে সহযোগিতা করতে সেখানে কাজ করছে ন্যাশনাল গার্ডের প্রায় ৭০০ সদস্য। কারফিউ বলবতে তারা কাজ করছে।ফিলাডেলফিয়াতে বিােভকারীদের হামলায় ১৩ পুলিশ আহত হয়েছে। এখানে দোকানপাট লুটপাট, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং ভবনে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। মায়ামি, পোর্টল্যান্ড ও লুইজভিলেতে রাতব্যাপী কারফিউ জারি করা হয়েছে। অবশ্য বিােভকারীরা এই কারফিউ লঙ্ঘন করে মিছিল করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন