Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে শনাক্ত ৮৩৮০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ০১:২০ পিএম

ভারতে করোনায় একদিনে শনাক্ত ৮৩৮০
Swapno

ভারতে গেল ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে করোনায় নতুন করে আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে।


আজ রবিবার (৩১ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৪৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে, আক্রান্তদের ৮০ ভাগই মহারাষ্ট্র, তামিলনাডু, দিল্লি, গুজরাট ও মধ্য প্রদেশের বাসিন্দা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন