Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত লকডাউন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ১০:০১ পিএম

ভারতে পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত লকডাউন
Swapno

মহামারি করোনাভাইরাসের বিস্তাররোধে লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ভারত। তবে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়া অন্যান্য স্থানে শপিংমল, রেস্টুরেন্ট এবং উপাসনালয় আগামী ৮ জুন থেকে খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে আগামী ৮ জুন থেকে সব ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে সংক্রমিত এলাকা এখনও মেনে চলতে হবে বেশ কিছু বাধা নিষেধ। ১ জুন থেকে রাতের কারফিউ মেয়াদও কমছে। সন্ধ্যা ৭টার বদলে কার্ফু শুরু হবে রাত ৯টায়। চলবে ভোর ৫টা পর্যন্ত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। তবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জুলাই মাসে সব প্রতিষ্ঠান খোলা যেতে পারে।


মেট্রোরেল, আন্তর্জাতিক যাত্রিবাহী বিমান, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম, সুইমিং পুলসহ সামাজিক-রাজনৈতিক-ক্রীড়া-বিনোদন-সাংস্কৃতিক এবং ধর্মীয় সব ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। তৃতীয় ধাপে গিয়ে এগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনা করে।


এদিকে, ভারতে করোনা সংক্রমণের গতি ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭,৯৬৪ জন। মৃত্যু হয়েছে ২৫৬ জনের। দেশটিতে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৩,৭৬২ জন। এদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৮৬,৪২২ জন, সুস্থ হয়েছেন ৮২,৩৭০ জন। মৃত্যুর সংখ্যা ৪৯৭১ জন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন